সংগঠন ও কার্যক্রম

তিতাসের নতুন ওয়েবসাইট titasdu.com-এর আনুষ্ঠানিক উদ্বোধন

লেখক
Titas Editorial Team
প্রকাশ:
তিতাসের নতুন ওয়েবসাইট titasdu.com-এর আনুষ্ঠানিক উদ্বোধন

তিতাস—ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন ওয়েবসাইট আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংগঠনের শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কেটে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

নতুন ওয়েবসাইটটিতে তিতাসের বিভিন্ন কার্যক্রম, সদস্যদের তথ্য, সর্বশেষ আপডেট, নোটিশ, ইভেন্ট সংক্রান্ত তথ্যসহ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নানা সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

file photo

ওয়েবসাইটটি ডেভেলপ করেছেন তিতাসের সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রবিন। তিনি জানান, ওয়েবসাইটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

File Photo

উল্লেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেলা সংগঠনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস একটি গুরুত্বপূর্ণ ও সক্রিয় সংগঠন, এবং নতুন এই উদ্যোগ সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাসের সাধারণ সম্পাদক রিফতি আল জাবেদ এবং সভাপতিত্ব করেন সভাপতি রাইয়ান কবির ঐশী। এ সময় সংগঠনের সিনিয়র সদস্যসহ অন্যান্য শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

তথ্যসূত্র:
তিতাস মিডিয়া সেল / ডিজিটাল আর্কাইভস
329 VIEWS

পাঠকের মন্তব্য

2 টি মন্তব্য

একজন পাঠক

অনেক সুন্দর।

1
একজন পাঠক

খুবই সুন্দর উদ্যোগ।

5