মানবিক উদ্যোগ

বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ ক্যাম্পাস গড়তে তিতাসের অঙ্গীকার

লেখক
তিতাস মিডিয়া সেল
প্রকাশ:
বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ ক্যাম্পাস গড়তে তিতাসের অঙ্গীকার

জলবায়ু পরিবর্তন আজ সারা বিশ্বের জন্য এক বিরাট হুমকি। এই সংকট মোকাবিলায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে চিরসবুজ রাখতে তিতাসের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন ফাঁকা স্থানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়। তিনি শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিটি গাছ পরম যত্নে রোপণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন। এই কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো।

তিতাসের সাধারণ সম্পাদক জানান, তারা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করবেন না, বরং এগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত তদারকি করবেন। আগামী কয়েক বছরে আরও এক হাজার গাছের চারা লাগানোর একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে ও সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে 'তিতাস' নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করার এই উদ্যোগে ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আগামী দিনেও শিক্ষার্থীদের মেধা বিকাশ, ক্যারিয়ার গঠন এবং মানবিক গুণাবলী অর্জনে তিতাস সবসময় পাশে থাকবে। শুধু পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজে ছাত্রদের যুক্ত হওয়ার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গঠনে এই উদ্যোগ বিশাল অবদান রাখছে। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করলে যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব।

তথ্যসূত্র:
তিতাস মিডিয়া সেল / ডিজিটাল আর্কাইভস
785 VIEWS

পাঠকের মন্তব্য

0 টি মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!