ইতিহাস ও ঐতিহ্য

ভাষা শহীদদের স্মরণে বিশেষ আলোচনা ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী

লেখক
তিতাস মিডিয়া সেল
প্রকাশ:
ভাষা শহীদদের স্মরণে বিশেষ আলোচনা ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী

বাঙালির ইতিহাসে একুশে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আত্মপরিচয় ও অধিকার আদায়ের একটি অবিচ্ছেদ্য অংশ। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র দত্ত হলে তিতাসের উদ্যোগে বিশেষ আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাতৃভাষার অধিকার আদায়ের জন্য যে ৫২-এর সংগ্রাম হয়েছিল, সেটি সারা বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন—যিনি আমাদের গর্বের এক বিশাল প্রতীক।

তরুণ প্রজন্ম যেন বাংলা ভাষার সঠিক ব্যবহার ও শুদ্ধ উচ্চারণের প্রতি যত্নশীল হয়, সে বিষয়ে একটি খোলা আলোচনা করা হয়। শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত নীরবতা পালন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে ও সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে 'তিতাস' নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করার এই উদ্যোগে ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আগামী দিনেও শিক্ষার্থীদের মেধা বিকাশ, ক্যারিয়ার গঠন এবং মানবিক গুণাবলী অর্জনে তিতাস সবসময় পাশে থাকবে। শুধু পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজে ছাত্রদের যুক্ত হওয়ার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গঠনে এই উদ্যোগ বিশাল অবদান রাখছে। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করলে যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব।

তথ্যসূত্র:
তিতাস মিডিয়া সেল / ডিজিটাল আর্কাইভস
535 VIEWS

পাঠকের মন্তব্য

0 টি মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!